সকাল-বিকালের নাশতা কিংবা দুধ-ভাতের সঙ্গে একটি পাকা আম বাঙ্গালীদের এক প্রাচীন ঐতিহ্য!! এটা ছাড়া যেন খাওয়ার পূর্ণতাই আসে না। পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, আঁশ, আয়রন, ফসফরাস, ভিটামিন সি, রিভোফ্লেভিন, থায়ামিন ইত্যাদি, যা আমাদের দেহের জন্য অনেক উপকারী।
সরাসরি বাগান থেকে সতেজ আম, (সর্বোচ্চ সাশ্রয়ে)।
নিরাপদ ও স্বাস্থ্যকর, পরিবারের সবার জন্য।
তাজা ও সতেজ, সরাসরি বাগান থেকে।
দ্রুত ডেলিভারি, সারা বাংলাদেশে।
গাছে থাকা অবস্থাতেই সেরা সাইজের আম গুলো আপনার জন্য আলাদা করা হয়। কোনো দাগি ফাটা বা পঁচা আমের জায়গা আমাদের বক্সে নেই।
বাজারে ওজনে কারচুপি হলেও, আমরা গ্যারান্টি দিচ্ছি — আপনি যতটুকু অর্ডার করবেন, কাঁটায় কাঁটায় ঠিক ততোটুকুই বুঝে পাবেন।
বোঁটা ভাঙ্গলেই ম ম করা মিষ্টি ঘ্রাণ, আর ভেতরে টকটকে হলুদ রসালো শাঁস। আঁশবিহীন ও মাখনের মতো নরম এই আম, আপনার শতভাগ তৃপ্তি নিশ্চিত করবে।
ডেলিভারি ম্যানের সামনে বক্স খুলে আম চেক করবেন। কাঁচা, পঁচা বা ওজনে কম পেলে সাথে সাথে রিটার্ন করবেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না।